News71.com
 Bangladesh
 20 Sep 16, 11:22 AM
 310           
 0
 20 Sep 16, 11:22 AM

রংপুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত....

রংপুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত....

 

নিউজ ডেস্কঃ রংপুরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে হুমায়ুন কবীর (৩২) নামে এক ডাকাত সদস্য নিহত হয়েছে। এসময় ইউসুফ হাওলাদার (২৬), জাহাঙ্গীর আলম (২৪), সাব্বির আলী (১৮) ও মিলন মিয়া (৩৩) নামে আরও ৪জনকে আটক করেছে পুলিশ।

আজ মঙ্গলবার ভোরে পীরগঞ্জের চণ্ডিপুরে এ ঘটনাটি ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে ৩টি ছোরা, একটি ওয়ান শ্যুটার গান ও ২ রাউন্ড গুলি উদ্ধার করেছে। পীরগঞ্জ থানার ওসি রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আজ মঙ্গলবার ভোরে আটক ডাকাতদের সঙ্গে নিয়ে তাদের আরও সহযোগীদের গ্রেফতার করতে যায় পুলিশ।

পথে পীরগঞ্জ উপজেলার চণ্ডিপুর নামকস্থানে ডাকাতদের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। জবাবে পাল্টা গুলি ছোড়ে পুলিশও। এসময় ডাকাত হুমায়ুন কবীর নিহত হন। লাশ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন ওসি রেজাউল করিম।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন