News71.com
 Bangladesh
 20 Sep 16, 11:14 AM
 320           
 0
 20 Sep 16, 11:14 AM

নড়াইলের লোহাগড়ায় ভাইয়ের হাতে ভাই খুন

নড়াইলের লোহাগড়ায় ভাইয়ের হাতে ভাই খুন

নড়াইল সংবাদদাতা : নড়াইলের লোহাগড়ায় মাদকাসক্ত বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন হয়েছে। গতকাল সোমবার (১৯ সেপ্টেম্বর) বিকাল পৌনে ৩ টার দিকে উপজেলার লুটিয়া গ্রামের দক্ষিণ পাড়ায় এ খুনের ঘটনা ঘটেছে। নিহত অভিজিৎ ঘোষ (৩২) দিঘলিয়া  ইউনিয়নের লুটিয়া গ্রামের মৃত ফটিক ঘোষের ছেলে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জের ধরে মাদকাসক্ত  আপন বড় ভাই সরজিৎ ঘোষ(৩৭) সাথে ছোট ভাই অভিজিৎ ঘোষের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে বড় ভাই সরজিৎ ঘোষ কাতরা (দেশীয় ধারালো অস্ত্র) দিয়ে ছোট ভাই অভিজিৎকে বুকে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। আহত অভিজিৎকে প্রথমে লোহাগড়া হাসপালে আনা হলে তার অবস্থার অবনতি হওয়ায় তাকে নড়াইল সদর হাসপাতালে নেওয়ার পথে বিকাল ৫ টার দিকে তিনি মারা যান। নিহত অভিজিতের অন্ত সত্তা স্ত্রী ও পরিবারের সদস্যদের আহাজারীতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম খুনের ঘটনাটি নিশ্চিত করে বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকারী বড় ভাই সরজিৎ ঘোষ পালাতক রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন