
নিউজ ডেস্কঃ রংপুরের পীরগঞ্জের পাট ব্যবসায়ী হাফিজার অপহরণের সঙ্গে জড়িত ৫ ভুয়া র্যা ব সদস্যকে আটক করেছে পুলিশ ।
এ সময় তাদের কাছ থেকে কয়েকটি খেলনা পিস্তল, ওয়াকিটকি ও হ্যান্ডকাপ উদ্ধার করা হয়। আজ সন্ধ্যায় মিঠাপুকুর উপজেলার সাল্টি গোপালপুর থেকে তাদের আটক করা হয়। পীরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করীম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ।
আটকরা হলেন, বরিশাল জেলার কোতোয়ালির ডেফুলিয়া গ্রামের হুমায়ুন কবির (২৭), মাদারীপুর সদর উপজেলার শিষখাড়া গ্রামের ইউসুফ হাওলাদার (৩৫), ভোলার বাংলাবাজার সদরের সাব্বির (২০), চাঁদপুরের উত্তর মতলব উপজেলার উত্তর ফতেপুর গ্রামের মোহন আলী (৩৩) ও সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার শলব গ্রামের জাহাঙ্গীর আলম (২৫) ।
এর আগে ইসলামী ব্যাংক পীরগঞ্জ শাখা থেকে সাড়ে ১৩ লাখ টাকা তুলে মোটরসাইকেলযোগে হাটে যাবার পথে উপজেলার চৌরাহাট এলাকা র্যা ব পরিচয়ে পাট ব্যবসায়ী হাফিজারকে অপহরণ করে মাইক্রোবাসে করে তুলে নিয়ে যায় ভুয়া র্যা ব সদস্যরা ।
পুলিশ জানায়, পাট ব্যবসায়ীকে অপহরণ করে নিয়ে যাওয়ার পথে মিঠাপুকুর উপজেলার সাল্টি গোপালপুর নামক স্থানে মাইক্রোবাসটি এক পথচারীকে চাপা দেয়। পরে স্থানীয়রা মাইক্রোবাসটিকে ধাওয়া করে আটক করে। এ সময় গাড়িতে থাকা অপহৃত ব্যবসায়ী হাফিজারের চিৎকার শুনে অপহরণকারীদের আটক করে পুলিশে খবর দেয় স্থানীয়রা ।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে অপহরণের কাজে ব্যবহৃত মাইক্রোবাস ও ব্যবসায়ী হাফিজারকে উদ্ধার করে। পরে ছিনতাইকৃত টাকাসহ অপহরণকারী ৫ ভুয়া র্যা ব সদস্যকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে খেলনা পিস্তল, ওয়াকিটকি ও হ্যান্ডকাপ উদ্ধার করা হয়। পীরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, অপহরণকারীদের কাছ থেকে কয়েকটি খেলনা পিস্তল, ওয়াকিটকি ও হ্যান্ডকাপ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে ।