News71.com
 Bangladesh
 20 Sep 16, 12:29 AM
 305           
 0
 20 Sep 16, 12:29 AM

ময়মনসিংহে ভুয়া কাগজে পুলিশে যোগদানের চেষ্টায় গ্রেফতার যুবক।।

ময়মনসিংহে ভুয়া কাগজে পুলিশে যোগদানের চেষ্টায় গ্রেফতার যুবক।।

নিউজ ডেস্কঃ বাংলাদেশ পুলিশ একাডেমিতে ভুয়া কাগজপত্র নিয়ে উপ-পরিদর্শক (এসআই) পদে যোগ দিতে গিয়ে এক যুবক আটক হয়েছেন।

গত রাতে তাকে আটকের পর আজ বিকেলে কারাগারে পাঠানো হয়েছে। আটক ওই যুবকের নাম আবু রায়হান (২৫)। তার বাড়ি ময়মনসিংহ সদর উপজেলার চররাঘব গ্রামে। বাবার নাম মো. বদিউজ্জামান।

রাজশাহীর চারঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) নিবারণ চন্দ্র বর্মণ জানান, গত রবিবার দুপুরে ওই যুবক ভুয়া নিয়োগপত্রসহ প্রয়োজনীয় সব কাগজ নিয়ে চারঘাটের সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমির ক্যাডেট শাখায় ৩৫তম বহিরাগত ক্যাডেট এসআই হিসেবে যোগ দিতে যান। এ সময় পুলিশ একাডেমির পক্ষ থেকে তার কাগজপত্র যাচাই করা হলে সেগুলো ভুয়া বলে প্রমাণিত হয়। এরপর তাকে আটক করে চারঘাট থানায় সোপর্দ করা হয়।

ওসি জানান, আবু রায়হানের এ প্রতারণার চেষ্টায় পুলিশ একাডেমির ক্যাডেট শাখার পুলিশ পরিদর্শক শেখ এনামুল হক বাদি হয়ে থানায় মামলা করেছেন। পরে আজ বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন