News71.com
 Bangladesh
 19 Sep 16, 07:48 PM
 301           
 0
 19 Sep 16, 07:48 PM

আমিনুল ইসলামের মৃত্যুতে সেতুমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর গভীর শোক ।।

আমিনুল ইসলামের মৃত্যুতে সেতুমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর গভীর শোক ।।

নিউজ ডেস্কঃ আওয়ামিলীগের সভাপতিমণ্ডলীর সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম ময়মনসিংহ শহর আওয়ামিলীগের সাবেক সভাপতি ইনঞ্জিনিয়ার আমিনুল ইসলাম তারার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

আজ এক শোক বার্তায় তিনি মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। আজ সোমবার বেলা সাড়ে ১২টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে আমিনুল ইসলাম রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ইন্তেকাল করেন। মৃতুকালে তাঁর বয়স হয়েছিল ৬৩ বৎসর। সংরক্ষিত মহিলা আসন (৩১৯) এর সাংসদ সদস্য ফাতেমাতুজ্জহুরা রানী মরহুমের স্ত্রী।

এদিকে অপর এক শোক বার্তায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ময়মনসিংহ শহর আওয়ামিলীগের সাবেক সভাপতি আমিনুল ইসলাম তারা’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। শোক বার্তায় তিনি মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন