News71.com
 Bangladesh
 19 Sep 16, 07:47 PM
 342           
 0
 19 Sep 16, 07:47 PM

আগামীকাল ২দিনের সরকারি সফরে রাজশাহী যাচ্ছেন শিক্ষামন্ত্রী ।।

আগামীকাল ২দিনের সরকারি সফরে রাজশাহী যাচ্ছেন শিক্ষামন্ত্রী ।।

নিউজ ডেস্কঃ শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ২দিনের সরকারি সফরে আগামীকাল রাজশাহী যাবেন বলে জানা গেছে। রাজশাহী আঞ্চলিক তথ্য অফিসের তথ্য কর্মকর্তা নাফেয়ালা নাসরিন আজ বিকেলে এ তথ্য নিশ্চিত করেন।

সফরসূচি অনুযায়ী মন্ত্রী প্রথম দিন রাজশাহী মেডিকেল কলেজ ক্যাম্পাসের ডা. কাইছার রহমান চৌধুরী অডিটোরিয়ামে ‘শিক্ষার পরিবেশ উন্নয়ন এবং জঙ্গিবাদ নির্মূলে যুগোপযোগী শিক্ষা ব্যবস্থাপনা’ বিষয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করবেন।

পরদিন বুধবার সকালে শিক্ষামন্ত্রী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এ দিনই শিক্ষামন্ত্রী বিমানযোগে ঢাকার উদ্দেশে রাজশাহী ত্যাগ করবেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন