
নিউজ ডেস্কঃ আওয়ামিলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সম্পাদকমণ্ডলীর এক সভা আগামীকাল মঙ্গলবার সকাল ১১টায় দলের সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত হবে।
আজ দলটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। দলের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম সংশ্লিষ্ট সকলকে এই সভায় যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।
এছাড়াও আগামী বুধবার সকাল ১১টায় আওয়ামিলীগের সঙ্গে সহযোগী ও ভ্রাতৃপ্রতীম সংগঠনের এক যৌথসভা একই স্থানে অনুষ্ঠিত হবে।