News71.com
 Bangladesh
 19 Sep 16, 05:12 PM
 323           
 0
 19 Sep 16, 05:12 PM

কিশোরগঞ্জে বজ্রপাতে ২জেলেসহ ৩জনের মৃত্যু, আহত ২ ।।

কিশোরগঞ্জে বজ্রপাতে ২জেলেসহ ৩জনের মৃত্যু, আহত ২ ।।

নিউজ ডেস্কঃ কিশোরগঞ্জ সদর ও হাওর উপজেলা নিকলীতে পৃথক বজ্রপাতে ২ জেলেসহ ৩জনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরো ২ জেলে। আজ সোমবার দুপুরের দিকে বজ্রপাতে এ হতাহতের ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন নিকলী উপজেলার জারইতলা ইউনিয়নের সাজনপুর গ্রামের আলী হোসেনের ছেলে নূরুল ইসলাম (২০), মৃত সুনাম উদ্দিনের ছেলে রুস্তম আলী (৩৬) এবং কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল ইউনিয়নের কাটাখালী গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে নিজাম উদ্দিন।

আহত সাজনপুর গ্রামের ফজলু মিয়ার ছেলে মোকারম হোসেন (২২) ও ওসমানের ছেলে আসাদ মিয়াকে (৩০) আশঙ্কাজনক অবস্থায় বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও এলাকাবাসী জানায়, দুপুরে নিকলীর ছাতিরচর হাওরে মাছ ধরছিলেন স্থানীয় ৪ জেলে।

এ সময় তুমুল বৃষ্টির সঙ্গে হঠাৎ বজ্রপাত শুরু হয়। বজ্রাঘাতে গুরুতর আহত হন ৪ জেলে। তাদেরকে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক নূরুল ইসলাম ও রুস্তম আলীকে মৃত ঘোষণা করেন।

এ দিকে দুপুরের দিকে বাড়ির পাশে জমিতে কাজ করার সময় বজ্রপাতে ঘটনাস্থলে মারা যান যশোদল কাটাখাল গ্রামের কৃষক নিজাম উদ্দিন। কিশোরগঞ্জ মডেল থানার ওসি মীর মোশারফ হোসেন ও নিকলী থানার ওসি মুঈদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন