
নিউজ ডেস্কঃ কুমিল্লার হোমনা উপজেলায় ডাকাত অভিযোগে ৩জনকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রবিবার দিবাগত রাতে উপজেলার কাশিপুর ব্রিজের নিকট থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। আজ থানায় মামলা দায়ের পর তাদেরকে কুমিল্লা জেল হাজতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন হোমনা উপজেলার মাসুদ রানা (৩৪), মেঘনা উপজেলার ইউনুছ (৩২) এবং সোনারগাঁও উপজেলার আরিফ হোসেন (৩৩)। হোমানা থানার ওসি গোলাম রসুল জানান, "রাতে টহল পুলিশ ঢাকা-হোমনা সড়কের কাশিপুরের নিকট একদল ডাকাত দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতি প্রস্তুতি নেয়।
এ সময় টহল পুলিশ তাদেরকে ধাওয়া করলে ডাকাতদল পালিয়ে যাওয়ার সময় পুলিশ ৩ ডাকাতকে দেশীয় অস্ত্র ছুরি, রামদা এবং চাপাতিসহ ৩জনকে আটক করে। আজ হোমনা থানায় মামলা দায়ের পর তাদেরকে কুমিল্লা জেল হাজতে পাঠানো হয়।" তিনি জানান, "৩ ডাকাতের বিরুদ্ধে বিভিন্ন থানায় ৪-৫টি ডাকাতির মামলা রয়েছে।