
নিউজ ডেস্কঃ ময়মনসিংহ শহর আওয়ামিলীগের সভাপতি আমিনুল ইসলাম তারার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ এক শোক বিবৃতিতে তিনি বলেন, তার মৃত্যুতে বাংলাদেশ আওয়ামিলীগ একজন ভালো সংগঠককে হারিয়েছে আর ময়মনসিংহ শহরের মানুষ হারিয়েছে তাদের প্রিয় নেতাকে।
প্রধানমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।