
নিউজ ডেস্কঃ কেন্দ্রীয় ব্যাংকের চুরি যাওয়া রিজার্ভের ১২০ কোটি টাকা ফেরত পাচ্ছে বাংলাদেশ। ফিলিপাইনের ম্যানিলার একটি আদালতের আদেশে বাংলাদেশ এই অর্থ ফেরত পাবে ।
আজ দেশটির সরকারি এক আইনজীবীর বরাত দিয়ে একটি আন্তর্জাতিক মাধ্যম এ তথ্য প্রকাশ করেছে। এ বিষয়ে বিকেলে ৫টার দিকে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এক সাংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে ।
এর আগে গত ফেব্রুয়ারিতে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ১০ কোটি ১০ লাখ মার্কিন ডলার চুরি যাওয়ার ঘটনা ঘটে। যা নিয়ে গোটা বিশ্বে তোলপাড় হয়। চুরি যাওয়া অর্থের বেশির ভাগই চলে যায় ফিলিপাইনে ।