
নিউজ ডেস্কঃ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কিছু দিন যাবৎ বিভিন্ন পত্র-পত্রিকায় দেখছি, আমি আওয়ামিলীগের সাধারণ সম্পাদক হচ্ছি- এ ধরনের সংবাদ প্রকাশ করা হচ্ছে। কিন্তু এসব সংবাদের কোনো ভিত্তি নেই ।
আমি সাধারণ সম্পাদক পদে দাঁড়াচ্ছি না। আজ ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, আওয়ামিলীগের সম্মেলনে সাধারণ সম্পাদক পদে আমি কোনো প্রার্থী নই। দয়া করে কেউ এ ধরনের সংবাদ প্রচার করে আমাকে বিব্রত করবেন না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামিলীগের মধ্যমণি। তিনি যা বলবেন, তা-ই হবে ।