News71.com
 Bangladesh
 19 Sep 16, 11:45 AM
 471           
 0
 19 Sep 16, 11:45 AM

গ্লোবাল ফান্ড সম্মেলন শেষে কানাডা থেকে নিউ ইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।।

গ্লোবাল ফান্ড সম্মেলন শেষে কানাডা থেকে নিউ ইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।।

নিউজ ডেস্কঃ গ্লোবাল ফান্ড সম্মেলন শেষে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে কানাডা থেকে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে পৌঁছেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এয়ার কানাডার একটি ফ্লাইটে স্থানীয় সময় গতকাল বিকাল ৩টায় তিনি নিউ ইয়র্ক সিটির লা গার্ডিয়া বিমানবন্দরে পৌঁছালে বাংলাদেশের যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন তাকে স্বাগত জানান।

বিমানবন্দর থেকে মোটর শোভাযাত্রা করে প্রধানমন্ত্রীকে নিয়ে যাওয়া হয় ম্যানহাটানের হোটেল ওয়ার্ল্ডোফ এস্টোরিয়ায়। নিউ ইয়র্ক সফরে সেখানেই তিনি থাকবেন। আগের দিন ম্যানহাটনে বিস্ফোরণের ঘটনায় নিরাপত্তার কড়াকড়ি থাকলেও যুক্তরাষ্ট্র আওয়ামিলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে জড়ো হয়েছিলেন বিমানবন্দরের বাইরে।

শেখ হাসিনার গাড়ি বহর হোটেলের দিকে যাওয়ার সময় রাস্তার পাশ দাঁড়িয়ে স্লোগান দিয়ে তারা প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। প্রধানমন্ত্রীর নিউ ইয়র্ক আগমন উপলক্ষে যুক্তরাষ্ট্র বিএনপি প্রতিরোধ কর্মসূচি ঘোষণা করলেও বিমানবন্দরে তাদের কোনো নেতা-কর্মীকে দেখা যায়নি।

বিএনপির ওই কর্মসূচির পাল্টায় আওয়ামিলীগ ও সহযোগী সংগঠনগুলোও যেখানে বিএনপি-জামাত-সেখানেই প্রতিরোধ কর্মসূচি ঘোষণা করেছিল। বিটিআরসি চেয়ারম্যান শাহজাহান মাহমুদ, যুক্তরাষ্ট্র আওয়ামিলীগের সভাপতি সিদ্দিকুর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এসেছিলেন বাংলাদেশ আওয়ামিলীগের সভাপতিকে স্বাগত জানাতে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন