News71.com
 Bangladesh
 19 Sep 16, 11:01 AM
 311           
 0
 19 Sep 16, 11:01 AM

হাতিয়ায় অপহৃত ৯ জেলে উদ্ধার, ৩ দস্যু আটক ।।

হাতিয়ায় অপহৃত ৯ জেলে উদ্ধার, ৩ দস্যু আটক ।।

 

নিউজ ডেস্কঃ মেঘনা নদীতে মাছ শিকারে গিয়ে দস্যুদের হাতে অপহৃত ৯ জেলেকে প্রায় ১৫ ঘণ্টা পর উদ্ধার করেছেন হাতিয়া কোস্টগার্ডের সদস্যরা। আজ সন্ধ্যায় হাতিয়ার মেঘনার ঢালচর থেকে ট্রলারসহ ওই জেলেদের উদ্ধার করা হয়।

এ সময় দেশীয় অস্ত্রসহ দস্যু নাজিম ও আলাউদ্দিন বাহিনীর সদস্য আফসার উদ্দিন, বোরহান ও বাবুলকে আটক করে কোস্টগার্ড। হাতিয়া কোস্টগার্ডের স্টেশন মাস্টার লে. কমান্ডার ওমর ফারুক জানান, আজ ভোরে মো. লিটন নামে এক ব্যক্তির ট্রলারে করে মাছ ধরছিলেন ওই জেলেরা।

এ সময় দস্যুরা চাঁদার দাবিতে ৯ জেলেকে ট্রলারসহ অপহরণ করে ঢালচরে নিয়ে যায়। পরে সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জেলেদের উদ্ধার ও ৩ দস্যুকে আটক করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন