News71.com
 Bangladesh
 18 Sep 16, 10:18 PM
 324           
 0
 18 Sep 16, 10:18 PM

ঝিনাইদহে স্কুল ছাত্রীকে উত্যক্ত করায় দুই বখাটের কারাদণ্ড।।

ঝিনাইদহে স্কুল ছাত্রীকে উত্যক্ত করায় দুই বখাটের কারাদণ্ড।।

নিউজ ডেস্কঃ ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় স্কুল ছাত্রীকে উত্যক্ত করার দায়ে দুই বখাটের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আজ বিকেলে এ দণ্ডাদেশ দেন কালীগঞ্জে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহানাজ পারভীন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, কালীগঞ্জ উপজেলার বেলাট গ্রামের মজনু রহমানের ছেলে রফিকুল ইসলাম (২০) ও সাদিকপুর গ্রামের ফজলু রহমানের ছেলে সাইফুর রহমান (১৯)।

জানা গেছে, আজ বিকেলে কালীগঞ্জ উপজেলার কাষ্টভাংগা ইউনিয়নের শমশের নগর মাধ্যমিক বিদ্যালয় চত্বরে স্কুল ছাত্রীকে উত্যক্ত করছিল একই এলাকার সাইফুর রহমান ও রফিকুল ইসলাম। এ সময় মোবাইল কোর্ট সেখানে উপস্থিত হয়ে তাদেরকে আটক করে। পরে ওই স্থানে আদালত বসিয়ে সাইফুর রহমানকে ১৫ দিন এবং রফিকুল ইসলামকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন