News71.com
 Bangladesh
 18 Sep 16, 10:17 PM
 319           
 0
 18 Sep 16, 10:17 PM

ঈদুল আজহা উপলক্ষে ছুটি শেষে আগামী মঙ্গলবার খুলবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ।।

ঈদুল আজহা উপলক্ষে ছুটি শেষে আগামী মঙ্গলবার খুলবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ।।

 

নিউজ ডেস্কঃ ঈদুল আজহা উপলক্ষে টানা ১৩ দিনের ছুটি শেষে আগামি মঙ্গলবার খুলবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। এদিন থেকে বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস-পরীক্ষা যথারীতি শুরু হবে ।

আজ রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী ওয়াহিদুজ্জামান এ কথা জানান। তিনি জানান, ঈদের ছুটি উপলক্ষে গত ৭ই সেপ্টেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ ছিল। আগামী মঙ্গলবার থেকে আবারো ক্লাস-পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রম যথারীতি চলবে ।

গত ৭ই সেপ্টেম্বর থেকে ঈদের ছুটি শুরু হলেও হল আন্দোলনের জেরে বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষা আগস্টের প্রথম সপ্তাহ থেকেই বন্ধ ছিল ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন