
নিউজ ডেস্কঃ চট্টগ্রাম নগরীতে আইন লংঘন করায় সিএনজি চালিত অটোরিকশাসহ বিভিন্ন ধরনের যানবাহনের বিরুদ্ধে গত ২৪ ঘন্টায় ৩৮২টি মামলা হয়েছে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) ও বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) এই মামলা করে ।
অভিযানকালে ৪০টি সিএনজি চালিত অটোরিকশাসহ ৯৯টি যানবাহন আটক করেছে পুলিশ। মিটার ও রেজিস্ট্রেশন না থাকায় আজ মামলা হয় ১৬৭টি। বিআরটিএ এবং পুলিশ যৌথভাবে এ অভিযান চালাচ্ছে। অভিযান অব্যাহত থাকবে বলে বিআরটিএ’র ডেপুটি ডাইরেক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বাসসকে জানান ।