News71.com
 Bangladesh
 18 Sep 16, 10:06 PM
 273           
 0
 18 Sep 16, 10:06 PM

সাতক্ষীরায় বিশেষ অভিযানে জামায়াত-শিবিরের ২ কর্মীসহ আটক ৪৪ ।।

সাতক্ষীরায় বিশেষ অভিযানে জামায়াত-শিবিরের ২ কর্মীসহ আটক ৪৪ ।।

 

নিউজ ডেস্কঃ সাতক্ষীরায় জেলাব্যাপী পুলিশের বিশেষ অভিযানে জামায়াত-শিবিরের ২ কর্মীসহ ৪৪ জন আটক হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। গতকাল শনিবার সন্ধ্যা থেকে আজ রবিবার সকাল পর্যন্ত জেলার ৮টি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় ।

আটককৃতদের মধ্যে সাতক্ষীরা সদর থানা থেকে ২০ জন, কলারোয়া থানা থেকে ৭জন, তালা থানা থেকে ৩জন, কালিগঞ্জ থানা থেকে ৬জন, শ্যামনগর থানা থেকে ৩জন, আশাশুনি থানা থেকে ২জন, দেবহাটা থানা থেকে একজন ও পাটকেলঘাটা থানা থেকে ২জনকে আটক করা হয় ।

এ বিষয়টি নিশ্চিত করে সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান জানান, আটককৃতদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন