
নিউজ ডেস্কঃ বগুড়া সরকারি আযিযুল হক কলেজের অধ্যাপক তৌফিক সিদ্দিকীর মৃত্যুতে শোক জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। আজ এক শোক বার্তায মন্ত্রী বলেন, অধ্যাপক তৌফিক সিদ্দিকীর মর্মান্তিক মৃত্যুতে দেশ একজন নিবেদিত প্রাণ মেধাবী শিক্ষককে হারালো।
শিক্ষামন্ত্রী মরহুমের রূহের মাগফিরাত কামনা এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানান। উল্লেখ্য , সরকারি আযিযুল হক কলেজের বাংলা বিভাগের প্রধান, অধ্যাপক তৌফিক সিদ্দিকী গতকাল দুপুরে বান্দরবানের রুমায় ঝর্ণার পানিতে গোসল করার সময় নিখোঁজ হন। আজ সকালে তার মৃতদেহ উদ্ধার করা হয়।