
নিউজ ডেস্কঃ ঢাকা মহানগরীর বিভিন্ন থানা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মাদকসহ ৩৬ ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সকাল ৬টা থেকে আজ (রোববার) সকাল ৬টা পর্যন্ত এ অভিযান চালানো হয়।
অভিযানে ২০৩ পিস ইয়াবা, ২৪ ক্যান বিয়ার, ১৫০ গ্রাম গাঁজা ও ৪৭৫ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সিনিয়র সহকারী কমিশনার (এসি) এএসএম হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু হয়েছে।