News71.com
 Bangladesh
 18 Sep 16, 01:19 PM
 283           
 0
 18 Sep 16, 01:19 PM

অবশেষে আত্মসমর্পণ করলেন এমপি রানা

অবশেষে আত্মসমর্পণ করলেন এমপি রানা

 

নিউজ ডেস্ক: টাঙ্গাইল আদালতে আত্মসমর্পণ করেছেন আওয়ামী লীগ নেতা ও মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলার পলাতক আসামি সাংসদ আমানুর রহমান খান রানা। আজ রবিবার সকালে তিনি টাঙ্গাইল আদালতে আত্মসমর্পণ করেন। আদালতের কার্যক্রম শুরু হওয়ার আগেই তিনি টাঙ্গাইলের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে ঢুকে পড়েন।

বিগত ২০১৩ সালের ১৮ জানুয়ারি রাতে ফারুক আহমেদের গুলিবিদ্ধ লাশ টাঙ্গাইলে তাঁর কলেজপাড়া এলাকার বাসার সামনে পাওয়া যায়। ঘটনার তিন দিন পর তাঁর স্ত্রী নাহার আহমেদ টাঙ্গাইল সদর থানায় মামলা করেন। প্রথমে থানার পুলিশ ও পরে জেলা গোয়েন্দা পুলিশ মামলার তদন্ত শুরু করে।

পরে ২০১৪ সালের আগস্টে এই মামলার আসামি আনিছুল ইসলাম ওরফে রাজা ও মোহাম্মদ আলী গ্রেপ্তার হন। আদালতে তাঁদের স্বীকারোক্তিতে সাংসদ আমানুর ও তাঁর তিন ভাইয়ের এ হত্যায় জড়িত থাকার এ বিষয়টি বের হয়ে আসে। এরপর থেকে সাংসদ আমানুর রহমান খান রানা আত্মগোপনে ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন