
নিউজ ডেস্কঃ কুমিল্লার লাকসাম উপজেলার চিলনিয়া এলাকায় মাইক্রোবাস খাদে পড়ে ৩ শিশুসহ ৪জন নিহত। আজ রবিবার সকাল সোয়া ৭টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। এই ঘটনায় আহত হয়েছেন আরো ২জন।
লালমাই হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট খলিল মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। তবে তিনি তাতক্ষনিকভাবে নিহতদের বিস্তারিত পরিচয় জানাতে পারেন নি।