News71.com
 Bangladesh
 18 Sep 16, 12:00 AM
 331           
 0
 18 Sep 16, 12:00 AM

বীরগঞ্জে গলাকাটা অবস্থায় যুবকে উদ্ধার।।

বীরগঞ্জে গলাকাটা অবস্থায় যুবকে উদ্ধার।।

নিউজ ডেস্কঃ দিনাজপুরের বীরগঞ্জে ধনে রায় (২২) নামে এক যুবককে গলা কাটা অবস্থায় উদ্ধার করেছে এলাকাবাসী। পরে মুমূর্ষু অবস্থায় তাকে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ধনে রায় জেলার খানসামা উপজেলার আলোকঝাড়ী ইউনিয়নের বৈরাগীপাড়া দেউনিয়া কাশিমনগর গ্রামের বিনয় রায়ের ছেলে।

আজ রাত ৯টায় বীরগঞ্জ উপজেলার শতগ্রাম ইউনিয়নের কাশিমনগর জোড়াডোবা গ্রামের গভীর নলকূপের কাছে নির্জন এলাকা হতে তাকে উদ্ধার করে স্থানীয়রা।

শতগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মতিয়ার রহমান জানান, কাশিমনগর জোড়াডোবা গ্রামের গভীর নলকূপের কাছে নির্জন এলাকায় যুবককের আত্মচিৎকারে স্থানীয় লোকজন ছুটে যায়। এ সময় রক্তাক্ত ও মুমূর্ষু অবস্থায় যুবককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে তারা।

তিনি আরও জানান, তাৎক্ষণিকভাবে যুবকটি তার নাম ধনে রায় এবং তাকে মেয়ে দেখানোর কথা বলে দুই বন্ধু এখানে নিয়ে এসে জবাই করার চেষ্টা চালায় বলে জানিয়েছেন।

বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মো. শাহীন জানান, আহত যুবককের গলার বাম পাশে বেশ জখম রয়েছে। এছাড়াও দুই হাতের তালুতে জখম রয়েছে। যুবকের অবস্থা আশঙ্কাজনক। তাকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসাপাতালে প্রেরণ করা হয়েছে।

বীরগঞ্জ থানার ওসি আবু আককাছ আহম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহত যুবকটির পরিচয় পাওয়া গেছে। সে পার্শ্ববর্তী খানসামা থানার বাসিন্দা। বিষয়টি তাৎক্ষণিকভাবে খানসামা থানাকে অবহিত করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন