News71.com
 Bangladesh
 17 Sep 16, 07:59 PM
 370           
 0
 17 Sep 16, 07:59 PM

ফলাফল পূন:মূল্যায়ন করে এইচএসসি পরীক্ষায় ঢাকা বোর্ডে জিপিএ-৫ পেল আরও ১১৫ জন শিক্ষার্থী...

ফলাফল পূন:মূল্যায়ন করে এইচএসসি পরীক্ষায় ঢাকা বোর্ডে জিপিএ-৫ পেল আরও ১১৫ জন শিক্ষার্থী...

নিউজ ডেস্কঃ ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে ২০১৬ সালের এইচএসসি পরীক্ষার পুনর্নিরীক্ষণের ফল আজ শনিবার বিকালে প্রকাশ করা হয়েছে। এতে নতুন করে ১১৫ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এ নিয়ে ঢাকা শিক্ষা বোর্ডে মোট জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা দাঁড়াল ২৮ হাজার ২২৫ জনে। প্রথমে এই বোর্ডে জিপিএ-৫ পেয়েছিল ২৮ হাজার ১১০ জন ।

এ ব্যাপারে ঢাকা শিক্ষা বোর্ডের জ্যেষ্ঠ সিস্টেম অ্যানালিস্ট মঞ্জুরুল কবীর জানান, মোট ৪২ হাজার ১৫১ জন প্রার্থী ১ লাখ ২৬ হাজার ৩৪২টি পত্র পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছিলেন। এর মধ্যে অনুত্তীর্ণ থেকে উত্তীর্ণ হয়েছেন ২০৪ জন। আর নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ১১৫ জন। এ ছাড়া গ্রেড (ফল) পরিবর্তন হয়েছে ১ হাজার ৯জনের। উল্লেখ্য, গত ১৮ই আগস্ট এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছিল। এরপর পুনর্নিরীক্ষণের আবেদন নেওয়া হয় ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন