
নিউজ ডেস্কঃ রাষ্ট্রায়ত্ত উড়োজাহাজ সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ফিরতি হজ ফ্লাইট ৫ ঘণ্টা পেছানো হয়েছে । আজ রাত ৮টা ৪০ মিনিটে ঢাকায় পৌঁছানোর কথা থাকলেও আনুমানিক রাত দেড়টার দিকে হজরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে পারে বলে জানিয়েছে বিমান।
হজ যাত্রীদের জেদ্দা বিমানবন্দরে পৌঁছাতে বিলম্ব হওয়ার কারণে নির্ধারিত সময় পরিবর্তিত হয়েছে বলে জানিয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) খান মোশাররফ হোসেন।