
নিউজ ডেস্ক : ডুমুরিয়া উপজেলা সদরে ঈদ পূনর্মিলনী অনুষ্টানে প্রতিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দের শিশুসুলভ আচরনে হতবাক ডুমুরিয়াবাসি । প্রকাশ্য এই অনুষ্টানে প্রতিমন্ত্রী ঝগড়া করে এতোটাই ইমোশনাল ও বেসামাল ( আবেগ প্রবন ) হয়ে পড়েন যে শেষ পর্যন্ত সভাস্থল ত্যাগ করতে বাধ্য হন। নারায়ন চন্দ্রের এহেন আচরনে সমাজের সর্বস্তরে নিন্দা ও সমালোচনার ঝড় বইছে। বিষয়টি বর্তমানে শুধু ডুমুরিয়া উপজেলা সদরে নয় সমগ্র খুলনার সকল মহলে আলোচনার কেন্দ্র বিন্দুতে পরিনত হয়েছে । সকলের একটাই প্রশ্ন, এমন দায়িত্বজ্ঞানহীন মানুষ বর্তমান সরকারের মন্ত্রী সভায় আছেন কিভাবে ? প্রতি মন্ত্রীর এই আচরন নিয়ে খুলনার স্থানীয দৈনিক প্রবর্তন সহ একাধিক সংবাদ পত্র রসালো সংবাদ প্রকাশ করেছে।
জানাগেছে গত বৃহস্পতিবার ডুমুরিয়া উপজেলা সদরে সদর ইউনিয়ন পরিষদের আয়োজনে এক ঈদ পূনর্মিলনী অনুষ্টানের আয়োজন করা হয়। আলোচনায় দল মতের উর্ধে ডুমুরিয়ার গুনী মানুষদের আমন্ত্রণ জানানো হয়। এখানে রাজনৈতিক নেতা থেকে সরকারী কর্মকর্তা , পেশাজীবি , শিক্ষাবিদ সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন প্রতিমন্ত্রী নারায়ন চন্দ্র।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রীকে পাশে বসিয়ে প্রায় সকল বক্তা ডুমুরিয়ার উন্নয়ন নিয়ে কথা তোলেন। তারা বলতে থাকেন ডুমুরিয়া উপজেলা সদরের কাঙ্খিত উন্নয়ন হয়নি। আর তাতে সুর মেলান বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব পদমর্যাদার বাংলাদেশ পরিকল্পনা কমিশনের অতিরিক্ত প্রধান ডুমুরিয়ার সন্তান সরদার ইলিয়াস । আর এতেই তেলে বেগুনে ক্ষেপে যান প্রতিমন্ত্রী নারায়ন চন্দ্র । তিনি প্রকাশ্য তার সমাপনি ব্ক্তব্যের সময় ঝগড়ায় লিপ্ত হন। প্রতি মন্ত্রীর এহেন আচরন দেখে উপস্থিত সকলে হত বিহ্বল হয়ে পড়েন । আর এর মধ্যে প্রতি মন্ত্রী সভাস্থল ত্যাগ করে বের হতে উদ্যত হন।
প্রতি মন্ত্রীর এই আচরনে সকলে কিং কর্তব্য বিমূড় হয়ে পড়েন । তারই মধ্যে উপজেলা সদরে ইউপি চেয়ারম্যান অনুষ্ঠানের মুল উদ্যোক্তা গাজী হুমায়ুন কবির বুলু চেষ্টা করেন মন্ত্রীর হাতে পায়ে ধরে পরিস্থিতি সামাল দিতে । এক পর্যায়ে মাঠে নামেন ইকোনমিক ক্যাডারের কর্মকর্তা নারায়ন চন্দ্রের সাবেক ছাত্র অতিরিক্ত সচিব পদ মর্যাদার সরদার ইলিয়াসও । তিনি বিনয়ের সাথে প্রতি মন্ত্রীকে অনুরোধ করে বলেন "স্যার, আপনি চলে যাবেন না। আমি আমার বক্তব্যের ব্যাক্ষ্যা দিব। যদি ভুল করি তাহলে অবশ্যই আমার কথা ফিরিয়ে নিব।"
কিন্ত কে শোনে কার কথা । প্রতি মন্ত্রী তখন রাগে থর থর করে কাপছেন । তিনি উচ্চস্বরে সরদার ইলিয়াসকে বলতে থাকেন, " তুমি কিসের সচিব , নিজেকে সচিব পরিচয় দাও কেন ? জবাবে সরদার ইলিয়াস বলেন "আমি কখনও সচিব পরিচয় দেই না । সাধারন মানুষ না বুঝে আমাকে সচিব বলে। তারা সচিব, অতিরিক্ত সচিবের পার্থক্য বোঝেন না । যেমন লোকে আপনাকে মন্ত্রী বলে । কিন্ত আসলে তো আপনি প্রতিমন্ত্রী।"
জানাগেছে ডুমুরিয়ার সাহস এলাকার বর্ধিষ্ণু আওয়ামি পরিবারের সন্তান সরদার ইলিয়াস । তার পিতা মুনসুর সরদার এলাকার জনপ্রিয় চেয়ারম্যান ছিলেন। পরিকল্পনা কমিশনের গুরুত্বপূর্ন দায়িত্বে থাকা এবং পারিবারিক ধারাবাহিকতার কারনে অনেক জনপ্রতিনিধি ও সুধীজন এলাকার উন্নয়ন নিয়ে সরদার ইলিয়াসের সাথে কথা বলেন। সরদার ইলিয়াসও তার সাধ্যমত চেষ্টা করেন ডুমুরিয়া তথা খুলনা অঞ্চলের উন্নয়ন করতে । এলাকার ছোটখাট রাস্তা , ব্রীজ , কালভারট, মন্দির মসজিদ ছাড়াও সম্প্রতি তার প্রচেষ্টায় মাগুরখালি - শরাফপুর সংযোগ সেতু, ভদ্রা ও সালতা নদী খননসহ বেশ কয়েকটি বড় প্রকল্প বাস্তবায়িত হতে যাচ্ছে । আর এতেই প্রতি মন্ত্রী তাকে ভবিষ্যত প্রতিদন্ধি মনে করতে শুরু করেছেন । সেদিনের সভায় মুলত ছিল প্রতিমন্ত্রীর এই ব্যাক্তিগত ক্ষোভের বহিপ্রকাশ মাত্র।
এব্যাপারে নিউজ৭১ এর পক্ষ থেকে প্রতি মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ ও সরদার ইলিয়াস দুজনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হয় । তবে সরদার ইলিয়াসকে মোবাইলে পেলেও প্রতি মন্ত্রীকে পাওয়া যায়নি । নিউজ৭১ থেকে সরদার ইলিয়াসের কাছে বৃহস্পতিবারের ঘটনা জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বিস্তারিত জানান। আমাদের পাঠকদের উদ্যেশ্যে খুলনার দৈনিক প্রবর্তন পত্রিকায় সেদিনের ঝগড়া নিয়ে প্রকাশিত খবরের কাটিং প্রকাশ করা হল।
