News71.com
 Bangladesh
 17 Sep 16, 10:30 AM
 334           
 0
 17 Sep 16, 10:30 AM

সাভারে পুলিশের গাড়ির সঙ্গে ত্রিমুখী সংঘর্ষ, আহত ১৪ ।।

সাভারে পুলিশের গাড়ির সঙ্গে ত্রিমুখী সংঘর্ষ, আহত ১৪ ।।

 

নিউজ ডেস্কঃ সাভারে রিজার্ভ পুলিশ বহনকারী একটি পিকআপ ভ্যানের সঙ্গে বাস ও প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষে চালকসহ কমপক্ষে ১৪ পুলিশ সদস্য আহত হয়েছেন। আহতদেরকে দ্রুত উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।  গতকাল রাত সাড়ে ৮ টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগর বাসষ্ট্যান্ডে এ দুর্ঘটনাটি ঘটে ।

পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রাতে রিজার্ভ পুলিশের একটি দল সাভার থেকে পিকআপ ভ্যানে করে আশুলিয়ায় যাচ্ছিল। পিকআপ ভ্যানটি ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগর বাসষ্ট্যান্ড এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রন হারিয়ে একটি জনসেবা পরিবহনের বাস ও একটি প্রাইভেটকারের সঙ্গে ত্রিমুখী সংঘর্ষ ঘটে। এ সময় পুলিশ বহনকারী পিকআপ ভ্যানটির চালকসহ কমপক্ষে ১৪ জন আহত হয়।

খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশের সদস্যরা আহতদেরকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। আহতরা হলেন- এসআই মোতালেব, এএসআই নাজমুল হাসান, নায়েক আব্দুল মালেক, কনষ্টেবল আল সাহাব, ইউনুস, মজিবুল হক, সাব্বির, আনোয়ার হোসেন, আলমগীর হোসেন, সাইফুল ইসলাম, সাইদুল হক, সামসুল ইসলাম, আব্দুল লতিফ ও ইউনুস। এদের মধ্যে আব্দুল লতিফ ও ইউনুসের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে কর্তব্যরত চিকিৎকরা।

এদিকে পুলিশ সদস্য আহতের খবর পেয়ে এনাম মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান স্থানীয় সংসদ সদস্য ডা. এনামুর রহমান হাসপাতালে ছুটে আসেন। এসময় তিনি আহত পুলিশ সদস্যদের সুস্থতার জন্য প্রয়োজনীয় সকল ধরণের চিকিৎসা সেবা প্রদানের প্রতিশ্রুতি দেন।

পুলিশ সদস্য আহতের বিষয়ে ঢাকা জেলার পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের সুস্থতার জন্য প্রয়োজনে অন্যত্র স্থানান্তর করা হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন