
নিউজ ডেস্কঃ টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ২০ জন। আজ সকাল ৭টার দিকে উপজেলার ইচাইল নামক স্থানে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এই দুর্ঘটনাটি ঘটে। আহতদের মধ্যে ৫জনের অবস্থা আশুঙ্কাজনক বলে চিকিৎসকদের উদ্ধৃত করে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা ।
মহাসড়ক পুলিশের গোড়াই থানার ওসি খলিলুর রহমান পাটোয়ারি জানান, ঢাকামুখী একটি বাসের সঙ্গে বিপরীতমুখী ইটবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ওই দুজন ঘটনাস্থলেই প্রাণ হারান। গোড়াই হাইওয়ে থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) আরিফুল ইসলাম জানান, নিহত ২জনের মধ্যে একজন নারী ও একজন শিশু। তাদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। লাশ দুটি উদ্ধার করা হয়েছে। আহত ব্যক্তিদের মির্জাপুরের কুমুদিনী হাসপাতালে পাঠানো হয়েছে ।