News71.com
 Bangladesh
 16 Sep 16, 11:15 PM
 322           
 0
 16 Sep 16, 11:15 PM

টাঙ্গুয়ার হাওড়ে শুরু হল দুই দিনব্যাপী জ্যোৎস্না উৎসব।।

টাঙ্গুয়ার হাওড়ে শুরু হল দুই দিনব্যাপী জ্যোৎস্না উৎসব।।

নিউজ ডেস্কঃ সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরের গোলাভারি পার্শ্ববর্তী রূপাবই বিলে দুই দিনব্যাপী জোৎস্না উৎসব শুরু হয়েছে। আজ সন্ধ্যা ৭টায় স্থানীয় সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন এ উৎসবের উদ্বোধন করেন। তাহিরপুর উপজেলা পরিষদ এ উৎসবের আয়োজন করে।

এসময় উপস্থিত ছিলেন- সুনামগঞ্জ মৌলভীবাজারের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুন নাহার বেগম শাহানা, সাবেক সংসদ সদস্য নজির হোসেন, পুলিশ সুপার হারুন অর রশিদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল প্রমুখ।

দুই দিনব্যাপী এ উৎসবের প্রথম দিন হচ্ছে হাওরের রূপাবই বিলে এবং শনিবার (১৭ সেপ্টেম্বর) সকালে এই উৎসব স্থানান্তরিত হবে পাশের লাউড়েরগড়ের বারেকের টিলায়।

উৎসবের উদ্যোক্তা, উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল সাংবাদিকদের বলেন, ‘দেশ-বিদেশের পর্যটকদের টাঙ্গুয়ার হাওড়ের প্রাকৃতিক দৃশ্য ও এর আশপাশের অপরূপ প্রাকৃতিক দৃশ্যকে পরিচয় করিয়ে দেবার জন্যই এই উৎসব।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন