
নিউজ ডেস্কঃ ফেনীতে বিএনপির ৮ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। গতকাল রাতে শহরের হোটেল মিডনাইট থেকে তাদের আটক করা হয়। আজ বিকাল ৩টার দিকে তাদেরকে কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে ।
আটককৃতদের মধ্যে রয়েছেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয়সহ-সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ, ফেনী সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন, খাগড়াছড়ি জেলা যুবদল সভাপতি বাবুল আহমেদ, ফেনী জেলা যুবদল সহ-সভাপতি নুর নববী চৌধুরী, যুগ্ম-সম্পাদক হামিদ খান জয়, ঢাকা কলেজ ছাত্রদল সভাপতি কাজী মাসুদ ।
পুলিশের দাবী,রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রমূলক বৈঠকের খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব মোর্শেদ এই ঘটনার সত্যতা নিশ্চিত করেন। এদিকে ফেনী জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট আবু তাহের জানান,রাজনৈতিক ভাবে হয়রানি করার জন্য তাদের গ্রেফতার করা হয়েছে। এখানে কেউই অপরাধী নয় ।