News71.com
 Bangladesh
 16 Sep 16, 06:38 PM
 337           
 0
 16 Sep 16, 06:38 PM

হজ পালন শেষে আগামীকাল থেকে দেশে ফিরছেন বাংলাদেশী হাজিরা ।।

হজ পালন শেষে আগামীকাল থেকে দেশে ফিরছেন বাংলাদেশী হাজিরা ।।

নিউজ ডেস্কঃ হজ পালন শেষে আগামীকাল শনিবার থেকে দেশে ফিরছেন হাজিরা। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও সৌদি এয়ারলাইন্সের (সৌদিয়া) ফ্লাইটে দেশে ফিরছেন। দুই এয়ারলাইন্সের ফিরতি হজ ফ্লাইট চলবে ১৬ই অক্টোবর পর্যন্ত ।

আজ দুপুরের পর ধর্ম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আনোয়ার হুসাইন এ তথ্য জানান। এ বছর এক লাখ এক হাজার ৭৫৮ জন বাংলাদেশি হজে গেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৫ হাজার ১৮১ জন এবং অন্যরা গেছেন বেসরকারি ব্যবস্থাপনায়। এই হজযাত্রীদের বহন করে বিমান ও সৌদিয়া ।

গত ৪ই আগস্ট বাংলাদেশ থেকে জেদ্দার উদ্দেশ্যে প্রথম হজ ফ্লাইট যায় বিমানের। তাদের সর্বশেষ হজ ফ্লাইট যায় গত ৬ই সেপ্টেম্বর ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন