News71.com
 Bangladesh
 16 Sep 16, 05:58 PM
 354           
 0
 16 Sep 16, 05:58 PM

টাম্পাকোয় এখনো নিখোঁজ ১০, নিহত ৩৪, আহত ৪০।।

টাম্পাকোয় এখনো নিখোঁজ ১০, নিহত ৩৪, আহত ৪০।।

নিউজ ডেস্কঃ গাজীপুরের টঙ্গীতে টাম্পাকো ফয়েলস কারখানায় গ্যাস লিকেজ থেকে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনার পাঁচ দিন পর একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

তিতাসের ঢাকা মেট্রো উত্তরের মহাব্যবস্থাপক (বিপণন) প্রকৌশলী রানা আকবর হায়দারীকে প্রধান এবং ঢাকা মেট্রো-৪-এর উপমহাব্যবস্থাপক প্রকৌশলী বাসু দেব সাহা ও তিতাসের উপব্যবস্থাপক (ভিজিলেন্স বিভাগ) শহীদ হোসাইন সোহাগকে কমিটির সদস্য করা হয়েছে।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মীর মশিউর রহমান এসব তথ্য দিয়েছেন।

তিনি বলেন, বৃহস্পতিবার ওই কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে সাত দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

এদিকে গত শনিবার সকালে ট্যাম্পাকো কারখানায় বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ৩৪ জন নিহতের খবর পাওয়া গেছে। আর আহত হয়েছেন কমপক্ষে ৪০ জন। এখনও নিখোঁজ রয়েছে ১০ জন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন