
নিউজ ডেস্কঃ কুমিল্লার চৌদ্দগ্রামে বুকে ছুরিকাঘাত করে মো. শাহজাহান মিয়া (৭০) নামের এক বৃদ্ধকে খুন করা হয়েছে। তিনি ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত কর্মচারী ছিলেন। চৌদ্দগ্রাম উপজেলার তালগ্রামে এ ঘটনা ঘটে।
আজ শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সকালে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বাড়ির রাস্তা নিয়ে চাচাতো ভাই আবুল কাশেমের ছেলে সায়েমের (২৫) সাথে শাহজাহান মিয়ার কথা কাটাকাটি হয়। এর জের ধরে বৃহস্পতিবার রাতে পুকুর পাড়ে শাহজাহান মিয়ার বুকে ছুরি দিয়ে আঘাত করে সায়েম। গুরুতর আহত অবস্থায় ফেনী স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তিনি মারা যান।
চৌদ্দগ্রাম থানার ওসি আবুল ফয়সাল জানান, শুক্রবার লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এখনও কোনো মামলা দায়ের হয়নি।