
নিউজ ডেস্কঃ কক্সবাজারে ৫২ হাজার পিস ইয়াবাসহ ৪জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ ভোরে কক্সবাজার-টেকনাফ সড়কের মরিচ্যা যৌথ চেকপোস্টে একটি ট্রাক থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়। আটক ইয়াবাগুলোর আনুমানিক মূল্য দেড় কোটি টাকা ।
আটককৃতরা হলেন, কক্সবাজারের উখিয়ার সোনারপাড়া এলাকার সলিম উল্লাহ (৫০),খলিলুর রহমান (২৫), সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা উপজেলার এলাকার আহসান উল্লাহ (২৮) ও মিঠাবাড়ি এলাকার তরিকুল ইসলাম (২৫) ।
কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লে.কর্নেল ইমরান উল্লাহ সরকার জানান, ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরাগামী চিংড়ি পোনাবহনকারী একটি ট্রাক থামিয়ে তল্লাশি করে এসব ইয়াবা উদ্ধার করা হয় ।
আজ সকাল ৮টার দিকে ইয়াবাসহ আটককৃতদের রামু থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিছেন ইমরান উল্লাহ সরকার ।