News71.com
 Bangladesh
 16 Sep 16, 11:00 AM
 338           
 0
 16 Sep 16, 11:00 AM

বনানীতে এক রিকশাচালককে গুলি করে পালালেন যাত্রী

বনানীতে এক রিকশাচালককে গুলি করে পালালেন যাত্রী

নিউজ ডেস্ক: রাজধানীর বনানীতে কবির উদ্দিন (৩৫) নামের একজন রিকশাচালককে গুলি করে পালিয়েছেন এক যাত্রী। গতকাল বৃহস্পতিবার রাতে বনানী দুই নম্বর এলাকায় এ ঘটনা ঘটে। পরে ওই রিকশাচালককে ঘটনাস্থল থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত রিকশাচালক বলেছেন, গুলশান থেকে দু’জন যাত্রী নিয়ে তিনি বনানী দুই নম্বর এলাকায় যান। বনানী যাওয়ার পর ভাড়া চাইলে তারা তার পায়ে গুলি করে পালিয়ে যান। পরে তার পরিচিত চাঁন মিয়া তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করেন।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওহাহিদুজ্জামান বলেছেন, এ বিষয়টি তদন্ত করে দেখা হবে। জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন