News71.com
 Bangladesh
 15 Sep 16, 06:15 PM
 292           
 0
 15 Sep 16, 06:15 PM

ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ভর্তির আবেদন অনলাইনে শুরু

ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ভর্তির আবেদন অনলাইনে শুরু

নিউজ ডেস্ক: কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন অনলাইনে শুরু হয়েছে।
গতকাল বুধবার দিবাগত রাত ১২টা থেকে এ আবেদন শুরু হয়। আগামী ২০ অক্টোবর রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত চলবে।
আর ভর্তি পরীক্ষা আগামী ১৯ অক্টোবর থেকে শুরু হয়ে ২৪ অক্টোবর পর্যন্ত চলবে।
এবছর বিশ্ববিদ্যালয়ের ৫টি অনুষদভূক্ত ২৫টি বিভাগের ভর্তি পরীক্ষা ৮টি ইউনিটের অধীনে অনুষ্ঠিত হবে।

জানা গেছে, অনলাইনে আবেদন করতে মোবাইল অপারেটর টেলিটকে নির্ধারিত নিয়মানুযায়ী এসএমএস করতে হবে।
২০১৬-১৭ শিক্ষাবর্ষের ২৫টি বিভাগে মোট ১,৬৯৫ জন পরীক্ষার্থী মেধাভিত্তিক ভর্তি হতে পারবে। এছাড়া মুক্তিযোদ্ধা কোটা থেকে শতকরা ৫ ভাগ, প্রতিবন্দী কোটায় ২০জন, উপজাতি/ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটায় ১০জন, হরিজন/দলিত (নিম্ন শ্রেণি) কোটায় ২জন, খেলোয়াড় কোটায় ১০জন এবং পোষ্য কোটায় নির্ধারিত পরীক্ষার্থীদের শর্ত সাপেক্ষে ভর্তি করা হবে।
আর ভর্তি আবেদনের নিয়মাবলী, ভর্তির শর্তাবলী, ভর্তি ফি এবং এছাড়া এ সংক্রান্ত্র যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট থেকে জানা যাবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন