News71.com
 Bangladesh
 15 Sep 16, 06:14 PM
 300           
 0
 15 Sep 16, 06:14 PM

লবণের সংকট আর থাকবে না : বাণিজ্যমন্ত্রী

লবণের সংকট আর থাকবে না : বাণিজ্যমন্ত্রী

নিউজ ডেস্ক: বানিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, লবণের সংকট আর থাকবে না। অল্প কয়েক দিনের মধ্যে লবণের দাম স্বাভাবিক পর্যায়ে নেমে আসবে। ঈদের আগে দেড় লক্ষ টন লবণ আমদানি করা হয়েছে। আর ঈদের ৩ দিন আগে আরও ১ লক্ষ টন লবণ আমদানির অনুমতি দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে সাংবাদিকদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে নিজ দপ্তরে তিনি এসব কথা বলেছেন। তখন এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুন উপিস্থিত ছিলেন।

বাণিজ্যমন্ত্রী বলেছেন, আমরা আশা করছি, আগামী ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ হবে দারিদ্র্যমুক্ত দেশ। আগামী ২০২১ সালের মধ্যে বাংলাদেশের দারিদ্র্যতার হার ১০ শতাংশের নিচে নেমে আসবে। ইতিমধ্যে আমরা এই হার ২২ শতাংশে আনতে সক্ষম হয়েছি। দারিদ্র্য বিমোচনে প্রধানমন্ত্রীর যে কর্মসূচি, তা বিশ্বের মডেল হিসেবে পরিচিতি পেয়েছে।

তিনি আরও বলেছেন, অতীতের তুলনায় মানুষের মধ্যে কোরবানি দেওয়ার সক্ষমতা বেড়েছে। বাংলাদেশর রাজনৈতিক, সামাজিক ও অর্থনেতিক অবস্থার উন্নতি হয়েছে। টঙ্গীতে কারখানায় দুর্ঘটনা ছাড়া আর কোথাও কোনো দুর্ঘটনা ঘটেনি। আর টঙ্গীর দুর্ঘটনায় যাদের গাফিলতি ছিল, তাদের অবশ্যই সাজা পেতে হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন