News71.com
 Bangladesh
 15 Sep 16, 02:19 PM
 291           
 0
 15 Sep 16, 02:19 PM

নাটোরে চাচাতো ভাইকে পিটিয়ে হত্যা।।

নাটোরে চাচাতো ভাইকে পিটিয়ে হত্যা।।

নিউজ ডেস্কঃ নাটোরের বড়াইগ্রামের বনপাড়া পৌর শহরের কালিকাপুর এলাকায় গত বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে পারিবারিক বিরোধের জের ধরে তিন ভাই মিলে পিটিয়ে হত্যা করেছে চাচাতো ভাইকে। নিহত আবু তালেব ওরফে আবুল (৪৫) কে বাঁচাতে গেয়ে তার ছেলে আনোয়ার (২০) গুরুতর আহত হন। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় ওয়ার্ড কমিশনার শরীফুন্নেছা শিরিন জানান, আবু তালেবের কাছ থেকে কিছুদিন আগে ২০ হাজার টাকা ধার নেন তার চাচাতো ভাই আজগর আলীর  মেজো ছেলে আনিস। ঈদের আগের দিন গত সোমবার সন্ধ্যার পর ওই পাওনা টাকা চাইলে প্রথমে কথা কাটাকাটি হয়। আনিস একপর্যায় আবু তালেবের ছেলে আনোয়ারকে কয়েকটি কিল-ঘুষি মারে। ঈদের দিনের এই ঘটনায় স্থানীয় জনপ্রতিনিধির কাছে বিচার চাইলে এরই জের ধরে ঈদের পরের দিন আনিসসহ তারা তিন ভাই আবু তালেবকে পিটিয়ে হত্যা করে। এ সময় পিতাকে বাঁচাতে গেলে তালেবের ছেলে আনোয়ারকেও বেদমভাবে পেটায় তারা।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহ্রিয়ার খান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ব্যাপারে আবু তালেবের স্ত্রী শাহানারা বেগম বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ আসামিদের গ্রেফতার করতে চেষ্টা চালাচ্ছে। অভিযুক্তদের মা ও একজনের স্ত্রীকে আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন