News71.com
 Bangladesh
 15 Sep 16, 02:17 PM
 320           
 0
 15 Sep 16, 02:17 PM

আশুলিয়ায় বাস-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১,আহত ২।।

আশুলিয়ায় বাস-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১,আহত ২।।

নিউজ ডেস্কঃ সাভারের আশুলিয়ায় যাত্রীবাহী বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই এক যাত্রী নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও দুই যাত্রী। আজ সকালে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের সরকার মার্কেট নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম বাবু (২২) বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে তার বিস্তারিত পরিচয় জানা যায়নি। এছাড়া আহতের নাম-পরিচয়ও জানা যায়নি। আহতদের স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাজধানীর আব্দুল্লাহপুরগামী পদ্মা লাইনের একটি যাত্রীবাহী বাস টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের সরকার মার্কেট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে ছেড়ে আসা মহাসড়কে চলাচল নিষিদ্ধ ইজিবাইকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই ইজিবাইকের ১ যাত্রী নিহত হন এবং একই পরিবহনের দুই যাত্রী আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে পাঠায়।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির সড়ক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন