News71.com
 Bangladesh
 15 Sep 16, 02:15 PM
 302           
 0
 15 Sep 16, 02:15 PM

মগবাজার ফ্লাইওভারের দ্বিতীয় অংশ খুললো  

মগবাজার ফ্লাইওভারের দ্বিতীয় অংশ খুললো     

 

নিউজ ডেস্ক: মগবাজার-মৌচাক ফ্লাইওভারের দ্বিতীয় অংশ যানবাহন চলাচলের জন্য খুলে দেয়া হয়েছে। আজ বৃহস্পতিবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন ইস্কাটন থেকে মৌচাক পর্যন্ত ফ্লাইওভারের ১ কি.মি. অংশের উদ্বোধন করেন। 

খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অলরেডি এই ফ্লাইওভার উদ্বোধন করে দিয়েছেন।আমি যে অংশটার ‍ উদ্ভদন  করলাম সেটার দৈর্ঘ্য ১ কিলোমিটার। অন‌্য অংশগুলো আগামী বছর জুন-জুলাইয়ের মধ্যে উদ্বোধন করতে সক্ষম হব ইনশাল্লাহ। 

এই উদ্বোধন অনুষ্ঠানে অন‌্যান্যদের মধ‌্যে এলজিআরডি সচিব আব্দুল মালেক ও প্রধান প্রকৌশলী শ্যামা প্রসাদ অধিকারী উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

 আর এর আগে গত মার্চ মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনের পর এই ফ্লাইওভারের রমনা থেকে তেজগাঁও সাতরাস্তা পর্যন্ত ২ কিলোমিটার অংশ যান চলাচলের জন‌্য খুলে দেয়া হয়েছিল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন