News71.com
 Bangladesh
 15 Sep 16, 01:08 PM
 323           
 0
 15 Sep 16, 01:08 PM

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় আহত ৬ পুলিশ সদস্য।।

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় আহত ৬ পুলিশ সদস্য।।

 

নিউজ ডেস্কঃ ঝিনাইদহ শহরের ধোপাঘাটা ব্রিজ এলাকায় পুলিশের টহল গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ছয় পুলিশ সদস্য আহত হয়েছেন। আজ সকালে এ দুর্ঘটনা ঘটে।

আহত পুলিশ সদস্যরা হলেন- ঝিনাইদহ সদর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) খবির হোসেন, কনস্টেবল চালক শহিদ হাসান, রেজা, রিয়াজ উদ্দিন, জাবেদ আলী ও আমিনুল ইসলাম।

ঝিনাইদহ সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) গোপিনাথ কানজিলাল বাংলানিউজকে জানান, সকালে শহরের টার্মিনাল এলাকা থেকে পুলিশের টহল গাড়ি ডিউটি শেষে থানায় ফিরছিল। গাড়িটি ধোপাঘাটা ব্রিজ এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে গাড়ির ভেতর থাকা ছয় পুলিশ সদস্য আহত হন।

তিনি আরও জানান, আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরমধ্যে এএসআই খবির হোসেন ও চালক শহিদ হাসানের অবস্থা গুরুতর বলে চিকিৎসক জানিয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন