News71.com
 Bangladesh
 15 Sep 16, 12:55 PM
 300           
 0
 15 Sep 16, 12:55 PM

কিশোরগঞ্জে পুলিশের সঙ্গে বন্দুক যুদ্ধে সন্ত্রাসী রিপন নিহত।।

কিশোরগঞ্জে পুলিশের সঙ্গে বন্দুক যুদ্ধে সন্ত্রাসী রিপন নিহত।।

নিউজ ডেস্কঃ কিশোরগঞ্জের বাজিতপুরের শীর্ষ সন্ত্রাসী ফুদুর আলী ওরফে রিপন পুলিশের সাথে বন্দুক যুদ্ধে নিহত হয়েছে।

আজ ভোরে বাজিতপুর উপজেলার গাজীরচর ইউনিয়নের সাদিরচর গ্রামে এ ঘটনা ঘটে।নিহত ফুদুর আলী রিপন বাজিতপুর উপজেলার দড়ি ঘাগটিয়া গ্রামের মৃত মুর্শিদ মিয়ার ছেলে।

পুলিশ জানায়,গত বুধবার বিকালে নরসিংদী জেলার বেলাবো থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে গভীর রাতে তাকে নিয়ে অস্ত্র উদ্ধারে বের হয় পুলিশ। ভোরে বাজিতপুরের সাদিরচর গ্রামে পৌঁছলে ফুদুর আলীর সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি চালায়। গুলিতে ফুদুর আলী ঘটনাস্থলে নিহত হয়। পুলিশ ঘটনাস্থল থেকে একটি বিদেশি বন্দুক, দুটি বিদেশি পিস্তল ও একটি দেশি রিভলভার উদ্ধার করে। এ ঘটনায় পুলিশের এক এসআই ও দু'জন কনস্টেবল আহত হয়েছেন।

নিহত ফুদুর আলীর বিরুদ্ধে বাজিতপুরসহ বিভিন্ন থানায় পাঁচটি হত্যা মামলাসহ ১৫ টি মামলা রয়েছে বলে পুলিশ জানায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন