News71.com
 Bangladesh
 15 Sep 16, 12:13 PM
 292           
 0
 15 Sep 16, 12:13 PM

খাগড়াছড়িতে পাগলা কুকুরের কামড়ে আহত ৭।।

খাগড়াছড়িতে পাগলা কুকুরের কামড়ে আহত ৭।।

 

নিউজ ডেস্কঃ আজ সকালে খাগড়াছড়ি জেলা সদরের শাপলা চত্বর এলাকায় পাগলা কুকুরের কামড়ে সাত জন আহত হয়েছেন।

আহতরা হলেন- আক্তার হোসেন, তাসলিমা আক্তার, মো. শাহেদ, পুনজ মোহন ত্রিপুরা, কায়াপ্রো মারমা, বাসনা দেবী ত্রিপুরা। বাকিদের নাম জানা যায়নি। তাদের খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে আহত আক্তার হোসেন বাংলানিউজকে জানান, আজ হাটবার হওয়াতে শহরে মানুষের সংখ্যা বেশি ছিলো। হঠাৎ একটা পাগলা কুকুর এসে সবাইকে কামড় দেয়।

এদিকে, এ ঘটনার পরপরই স্থানীয়রা ধাওয়া করে কুকুরটি মেরে ফেলে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন