News71.com
 Bangladesh
 13 Sep 16, 10:32 PM
 329           
 0
 13 Sep 16, 10:32 PM

দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পুলিশের এসআই নিহত

দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পুলিশের এসআই নিহত

নিউজ ডেস্ক: ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় দুইটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম (৪০) নিহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুর ২টার দিকে উপজেলার ভাটই বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, তখন আরও ২ জন আরোহী আহত হয়। নিহত এসআই জাহিদুল ইসলাম কুষ্টিয়া জেলার কুমারখালী থানার বহুলবাড়ি গ্রামের নিজাম উদ্দিন মোল্লার ছেলে।

ঝিনাইদহ সদর সার্কেল গোপীনাথ কান্দি লাল বলেছেন, 'আজ দুপুরে এসআই জাহিদুল ইসলাম মোটরসাইকেলে করে শ্বশুরবাড়ি থেকে ফিরছিলেন। পথিমধ্যে ভাটই বাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে করে ঘটনাস্থলে এসআই জাহিদুল ও তার স্ত্রী সালমা খাতুনসহ দু’জন গুরুতর আহত হন'।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে জাহিদুলের অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন