News71.com
 Bangladesh
 13 Sep 16, 08:23 PM
 323           
 0
 13 Sep 16, 08:23 PM

রাজধানীতে কোরবানির পশুর রক্ত-বৃষ্টির জল একাকার

রাজধানীতে কোরবানির পশুর রক্ত-বৃষ্টির জল একাকার

নিউজ ডেস্ক: আজ সকাল থেকে টানা বৃষ্টিতে নাকাল হয়েছেন রাজধানীবাসী। বৃষ্টিতে ঢাকার বেশকিছু এলাকায় জল উঠে যাওয়ায় অনেকেই বাড়ি থেকে বের হতে পারেননি। এছাড়া বিপাকে পড়েছেন পশু কোরবানির স্থান নিয়েও। এর ফলে বৃষ্টির মধ্যেই রাজধানীর বিভিন্ন এলাকার বাসিন্দারা নিজ বাড়ির সামনের খোলা রাস্তায় পশু কোরবানি দিয়েছেন। অনেকেই আবার ত্রিপল বা পলিথিন টাঙিয়ে পশু জবাই করেছেন। এতে করে কোরবানির পশুর রক্ত-বৃষ্টির পানিতে একাকার হয়েছে রাজধানী। বৃষ্টির জন্য অনেকে নামাজের পরপর পশু জবাই থেকে বিরত থেকেছেন।

এবার পশু কোরবানির জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৬ শত এবং ক ৪ শত স্থান নির্ধারিত থাকলেও অধিকাংশ জায়গায় জল অপসারণের ব্যবস্থা না থাকায় দুর্ভোগে পড়েছেন রাজধানীবাসী। আর বৃষ্টির কারণে কাদাপমাংস নষ্ট হওয়ার অভিযোগ তুলে অনেকে আগের মতোই পশু জবাইসহ আনুষাঙ্গিক কাজকর্ম সেরেছেন সড়কে। অনেকে বাসা থেকে বেরও হতে পারেননি বলে জানা গেছে।

রাজধানীর বাড্ডা এলাকার বেশকিছু গলিপথে জলে আটকে থাকায় এখানকার অনেক বাসিন্দা সড়কে কোরবানি করেছেন। ওই এলাকার বাসিন্দা ব্যবসায়ী সাইদুর রহমান বলেছেন, রাস্তার পাশে বৃষ্টির জল জমে থাকায় এবং ভবনের গ্যারেজে ‘জায়গা’ না থাকায় সড়কের ওপরই পশু জবাইয়ের কাজ করতে হয়েছে।

হালিম নামে এক কসাই বলেছেন, 'কাদা-জলে মাংস যাতে নষ্ট না হয় এই কারণে সাবধানে কাজ করতে হচ্ছে। এমনিতেই রাস্তায় কাদা, তার ওপর গরুর নোংরা মিশছে।'

তবে কোরবানি সুষ্ঠুভাবেই হয়েছে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক। তিনি বলেছেন, এবারের ঈদে ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্ধারিত ৬৪৮টি স্থানের মধ্যে ২০০টিরও বেশি স্থানে ইমাম ও কসাই উপস্থিত ছিলেন। কোরবানির পর এসব স্থানে পর্যাপ্ত পরিমাণে পলিথিন ও ব্লিচিং পাউডারও সরবরাহ করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন