
নিউজ ডেস্ক: সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের তার এলাকা নোয়াখালীর কোম্পানীগঞ্জে আজ বিকালে বলেছেন, 'যারা গনতন্ত্রের সাথে উগ্রবাদ ও জংগীবাদের সংযোগ আবিস্কার করছেন, এটা তাদের ভুল ধারনা'। 'বিএনপি নাশকতা করে আন্দোলনে ব্যর্থ হয়ে প্রেসব্রিফিং নির্ভর রাজনীতি করছে'।
তিনি আরও বলেছেন, 'আওয়ামীলীগের আগামী সম্মেলনে ঐতিহ্য ও প্রযুক্তি এবং নবীন-প্রবীনের সমন্বয়ে নতুন নেতৃত্ব সৃষ্টি করা হবে'।