News71.com
 Bangladesh
 13 Sep 16, 05:05 PM
 315           
 0
 13 Sep 16, 05:05 PM

ঈদের দিন বিকাল ৪টার মধ্যে বর্জ্য সরাবে চসিক

ঈদের দিন বিকাল ৪টার মধ্যে বর্জ্য সরাবে চসিক

 

নিউজ ডেস্ক: ঈদের দিন বিকাল ৪টার মধ্যে কোরবানির পশুর বর্জ্য অপসারণ করবে চট্টগ্রাম সিটি করপোরেশন। আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে বন্দরনগরী চট্টগ্রামের ৪১টি ওয়ার্ডে বর্জ্য অপসারণে ৪ হাজার শ্রমিক-কর্মচারী কাজ শুরু করা হবে বলে ঘোষণা দিয়েছে সিটি করপোরেশন।

সিটি করপোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শফিকুল মান্নান সিদ্দিকী বলেছেন, আজ বিকাল ৪টার মধ্যেই নগরীর বিভিন্ন এলাকায় জবাইকৃত পশুর বর্জ্য অপসারণ শেষ করা যাবে বলে আশা করছি। পশু জবাইয়ের পর করপোরেশনের কর্মীরা বর্জ্য অপসারণ করবে এবং দুর্গন্ধ ছড়ানো ঠেকাতে ব্লিচিং পাউডার ছিটাবে। বর্জ্য অপসারণ কাজে সিসিসির ১৮০টি গাড়ি ব্যবহার করা হবে।

বর্জ্য অপসারণ ব্যবস্থাপনা তদারকি করতে করপোরেশনকে চারটি জোনে ভাগ করে চারজন ওয়ার্ড কাউন্সিলরকে দায়িত্ব দেওয়া হয়েছে। নগরীর কোথাও কোরবানির পর বর্জ্য রয়ে গেলে তা নিয়ন্ত্রণকক্ষে ফোন করে অবহিত করতে বলা হয়েছে।

আর নিয়ন্ত্রণকক্ষের নম্বরগুলো হল- ০৩১-৬৩০৭৩৯, ০৩১-৬৩৩৬৪৯ অথবা ০১৭১২-২৫২৬১৫, ০১৬৭৫-২১৮৪৮৫, ০১৭১৫-৬৭৬৭৭০।

গতকাল সোমবার সিটি ককরপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে মেয়র আ জ ম নাছির উদ্দিন আজ বিকালের মধ্যে বর্জ্য অপসারণের কড়া নির্দেশ দেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন