
নিউজ ডেস্ক: রংপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছেন। আর আহত হয়েছেন আরও ১৫ জন। গতকাল সোমবার রংপুরের পীরগঞ্জ ও তারাগঞ্জে এই দুর্ঘটনা ঘটে।
এই ঘটনায় নিহতরা হলেন, মোস্তফা মিয়া (২৫), দুখু মিয়া (৩০), আজাহার আলী (২৮) ও আলামিন(২২)।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেছেন, ঢাকা থেকে রংপুরগামী একটি যাত্রীবাহী বাস পীরগঞ্জের সীমান্তঘেঁষা গাইবান্ধার ধাপেরহাট মাদারপুর এলাকায় সড়কের রেলিং ভেঙ্গে পড়ে যায়। এতে করে ঘটনাস্থলেই দুজন নিহত এবং ১৬ জন আহত হয়। আহতদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাবার পথে আরো একজন মারা যায়।
তিনি আরও বলেছেন, অপরদিকে পীরগঞ্জের কাবিলপুর নামক স্থানে বাসচাপায় এক সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। নিহত ওই ব্যক্তির নাম আমিনুর রহমান (৪৫)।
এই ব্যপারে জানা গেছে, এই দুর্ঘটনার খবর পেয়ে রংপুরের জেলা প্রশাসক রাহাত আনোয়ার হাসপাতালে যান। তিনি নিহতদের প্রত্যেককে ৭ হাজার ও আহতদের ২ হাজার টাকা করে প্রদান করেন জেলা প্রশাসনের তহবিল থেকে।