News71.com
 Bangladesh
 11 Sep 16, 07:22 PM
 329           
 0
 11 Sep 16, 07:22 PM

যাদের গাফিলতিতে অগ্নিকাণ্ড ঘটেছে তারা শাস্তি পাবেই: শিল্পমন্ত্রী।।

যাদের গাফিলতিতে অগ্নিকাণ্ড ঘটেছে তারা শাস্তি পাবেই: শিল্পমন্ত্রী।।

নিউজ ডেস্কঃ শিল্পমন্ত্রী আমীর হোসেন আমু বলেছেন, টঙ্গীর আগুনের ঘটনায় যাদেরই গাফিলতি থাকবে তারা যে প্রতিষ্ঠানের বা সংস্থার হোক না কেন শাস্তি পাবেই। আজ রবিবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে টঙ্গীর বিসিকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত টাম্পাকো ফয়লস কারখানা পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আমির হোসেন আমু বলেন, টঙ্গীর টাম্পাকো কারখানায় অগ্নিকান্ডের ঘটনায় আমরা সবাই মর্মাহত, শোকাহত। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীসহ সবাই এ ব্যাপারে শোক প্রকাশ করেছি। প্রধানমন্ত্রীর নির্দেশে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আহতদের চিকিত্সা দেয়া হচ্ছে। শ্রম মন্ত্রণালয় থেকে আর্থিক সাহায্য দেয়া হচ্ছে।

তিনি বলেন, আমরা শিল্প মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করে আমরা দেখব ঘটনা কেন ঘটল। আমরা চাই এ ধরনের ঘটনা ভবিষ্যতে আর না ঘটুক। তার জন্য তদন্ত সাপেক্ষ পরিপূর্ণ ব্যবস্থা সর্বক্ষেত্রে নেয়ার চেষ্টা করব।

তিনি আরো বলেন, আমরা শিল্প মন্ত্রণালয়ের পক্ষ থেকে ইতোমধ্যে নির্দেশ দিয়েছি যেন সমস্ত শিল্প নগরীতে এ ধরণের তদন্ত করা হোক। দেখা হোক কোথাও কোন লিকেজ আছে কিনা? বৈদ্যুতিক শর্ট সার্কিট আছে কিনা? বয়লার নষ্ট হওয়ার সম্ভাবনা আছে কিনা? মেয়াদ উত্তীর্ণ কোন বয়লার চালু আছে কিনা? থাকলে সেগুলো বন্ধ করার ব্যবস্থা করে দেখার জন্য বলা হয়েছে।

পরিদর্শনকালে স্থানীয় সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল, শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোশারফ হোসেন ভূইয়া সহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন