News71.com
 Bangladesh
 11 Sep 16, 06:50 PM
 412           
 0
 11 Sep 16, 06:50 PM

অসহায় মানষের পাশে ইউএসএডি সানোড়া ইউনিয়ন ইউনিট

অসহায় মানষের পাশে ইউএসএডি সানোড়া ইউনিয়ন ইউনিট

সনজিৎ সরকার উজ্জ্বল: "ঈদের খুশি বিলিয়ে দিব সকলের মাঝে" এ শ্লোগানকে ধারণ করে ইউএসএডি সানোড়া ইউনিট মানবতার সেবায় কাজ করে যাচ্ছে। তারই অংশ হিসেবে আজ রবিবার ইউএসএডি সানোড়া ইউনিট প্রায় ৮০ জন ছিন্নমূল শিশু ও অসহায় মানুষের মাঝে ঈদের উপহার হিসেবে পাঞ্জাবি , শেমাই, এক কেজি করে চাল ও ডাল তুলে দিয়েছে।

অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন ইউএসএডির উপদেষ্টা আশীষ কুমার মজুমদার,প্রধান বক্তা হিসেবে ছিলেন ইউএসএডির অভিভাবক পর্ষদের সভাপতি সিরাজ উদ্দিন সিরাজ এবং প্রধান অতিথি হিসেবে ছিলেন ইউএসএডির সানোড়া ইউনিটের উপদেষ্টা ও সানোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ খালেদ মাসুদ খান লাল্টু এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএসএডির সানোড়া ইউনিট উপদেষ্টা আব্দুর রশিদ বিএসসি, ইউএসএডির প্রতিষ্ঠাতা সভাপতি সনজিৎ সরকার উজ্জ্বল, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আবির হাসান খান পলাশ, ইউএসএডি জাবি ইউনিটের সভাপতি আহসান উল্লাহ শরীফ।

ইউএসএডি সানোড়া ইউনিটের সার্বিক সহযোগিতায় ছিলেন ইউএসএডি পরিচালনা পর্ষদের অন্যতম সদস্য এবং জাবি ইউনিটের সমন্বয়ক মোঃ জাহিদ হাসান, পরিচালনা পর্ষদের সদস্য মেহেদী হাসান সৈকত, মেহেদী হাসান কাব্য, হিমেল ইসলাম এবং ইউএসএডি সানোড়া ইউনিট ও সানোড়া ইউনিয়নের জনগণ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএসএডি সানোড়া ইউনিটের সভাপতি মোঃসায়েম হোসেন এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউএসএডি সানোড়া ইউনিটের সাধারণ সম্পাদক জনাব খালেদ হাসান তুহিন।

প্রধান বক্তার বক্তব্যে সিরাজ উদ্দিন সিরাজ বলেন , ইউএসএডি সানোড়া ইউনিটের আজকের এ আয়োজনে আমি অভিভূত। যৌবন যার তার যুদ্ধে যাবার সময় এখনই। আজকের ছাত্র সমাজ মানবতার সেবায় অগ্রণী ভূমিকা পালন করে দেশকে সামনের দিকে এগিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরও বলেন ইউএসএডির সদস্যবৃন্দ এক্ষেত্রে অনবদ্য ভূমিকা পালন করবে।

ইউএসএডি সানোড়া ইউনিটের উপদেষ্টা আব্দুর রশিদ বিএসসি বলেন, ইউএসএডি সানোড়া ইউনিটের এ মহতি উদ্যোগে আমি সত্যিই আনন্দিত। ইউএসএডি মানবতার সেবায় দৃষ্টান্ত স্থাপন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ইউএসএডির সভাপতি সনজিৎ সরকার উজ্জ্বল বলেন, ইউএসএডি সানোড়া ইউনিটের এ মহতি উদ্যোগ অন্যান্য ইউনিটের জন্য আদর্শ হয়ে থাকবে। তিনি সানোড়া ইউনিয়ন বাসীর নিকট ধন্যবাদ জ্ঞাপন করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন